• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আর্জেন্টিনার চিন্তা দি মারিয়ার চোট

সিসি নিউজ ডেস্ক ।। কাতার বিশ্বকাপ শুরু হতে দেড় মাসেরও কম সময় বাকি। বিশ্বকাপ ঘিরে নিজেদের কৌশল ও প্রস্তুতিগুলো সেরে নিচ্ছে দলগুলো। আর্জেন্টিনার প্রস্তুতি ও পরিকল্পনাও চলছে দুর্দান্ত। এখন পর্যন্ত রেকর্ড টানা ৩৫ ম্যাচ অপরাজিত আছে দলটি। বিশ্বকাপে দুর্দান্ত একটা স্কোয়াড পাচ্ছেন এমনটাই আশা করছেন কোচ লিওনেল স্কোলোনি।

কিন্তু ক্লাব ফুটবলের ম্যাচগুলো স্কোলোনিকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ক্লাবের হয়ে খেলতে গিয়ে তাঁর শিষ্যরা একের পর এক চোটে পড়ছেন। পাওলো দিবালা, লিওনেল মেসিদের পর গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পেয়েছেন আনহেল দি মারিয়া। এতে করেই স্কোলোনির কপালে পড়েছে চিন্তার ভাঁজ। দলের সেরা তিন ফুটবলার বিশ্বকাপের আগে চোট পেলেন।

ম্যাকাবি হাইফার বিপক্ষে ২-০ গোলে হারার ম্যাচে চোট পান দি মারিয়া। ম্যাচের ২৪ মিনিটে ডান পায়ের ঊরুর চোটে মাঠ ছাড়েন তিনি। এ নিয়ে তিন মাসে তিনবার চোটে পড়লেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার। এই মৌসুমে পিএসজি থেকে জুভেন্টাসে যোগ দিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। ‘তুরিনের বুড়ি’তে যোগ দিয়ে ঘনঘন চোটে পড়ছেন তিনি। কিছুদিন আগেই চোট সেরে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির একাদশে ফিরেছেন তিনি। এবার চোট পাওয়ায় বিশ্বকাপে খেলা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে দি মারিয়ার চোট কতটা গুরুতর তা এখনো জানা যায়নি।

এর আগে চোটের কারণে মেসি ক্লাবের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেননি। তবে মার্শেইয়ের বিপক্ষে পরের ম্যাচেই ফুটবল জাদুকর খেলবেন এমনটা মনে করছে পিএসজি। অন্যদিকে দিবালাকে নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে আর্জেন্টিনার। কেননা, এএস রোমার কোচ জোসে মরিনিও জানিয়েছেন, এ বছর সে আর না-ও খেলতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ