• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘এ সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে’

সিসি নিউজ।। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘এ সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, জনগণের ওপর চাপিয়ে দিয়েছেন দূর্বিসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বিদ্যুতের লোডশের্ডি, চাপিয়ে দিয়েছেন অর্থনীতির দূরাবস্থা, যুবকদের চাকুরী নাই, কৃষকরা উৎপাদিত পণ্যের নায্যমূল্য পায়না। ১৮ সালে দিনের ভোট রাতে করে অবৈধভাবে ক্ষমতাসীন এই সরকার জনগণের জন্য কাজ করে না।’

বৃহস্পতিবার দুপুরে নীলফামারীতে শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুরে আগামী ২৯ তারিখের জনসমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার বলেছিল বিনা পয়সায় সার দিব। হায়রে কপাল; এখন ১৪০০ টাকা সারের বস্তা। বলেছিল ১০টাকা কেজি চাল খাওয়াবো, চাল এখন ৭০ থেকে ৮০-৯০টাকা কেজি। আর যুবক ভাইদের ঘরে ঘরে চাকরি দেবে বলে ২০০৯ থেকে আজোবধি চাকরি দেওয়াতো দুরের কথা, চাকরি চলে যাচ্ছে অনেকের। যারা অনেকভাবে সরকারকে সহযোহিতা করেছেন, ইউটিউবে, সাংবাদিক সম্মেলনে দেখি, কেঁদে কেঁদে বলেন- এঁদের জন্য এতো কাজ করলাম, এতো প্রমান করার চেষ্টা করলাম- আমরা সরকারের লোক, তারপরেও তাদের চাকুরী চলে যাচ্ছে। অথাৎ এইতো সেই সরকার, যারা মুখে যা বলে কাজে তা বিশ্বাস করে না। সত্তুরের নির্বাচনের আগেও গণতন্ত্রের কথা বলেছিল। তেহাত্তুরে নির্বাচনেও গণতন্ত্রের কথা বলেছিল। পচাত্তুরে গিয়ে বাকশাল কায়েম করে ফেরলো।

সকল পত্রিকা বন্ধ করে দিয়ে চারটি পত্রিকা রাখলো।’ এই দেশের ভোট চুরির সঙ্গে সম্পৃক্ত যেই দল, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ উল্লেখ করে বলেন,‘ডাকসুর ব্যালট পেপার ছিনতাই হয়েছিল কার নেতৃত্বে স্বাধীনার পরবর্তীতে। ৭৩ সালের জাতীয় নির্বাচনে খন্দকার মোশতাককে জয়যুক্ত করার জন্য, তখন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন দাউদকান্দি থেকে ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ। তিনি ছিলেন জাসদের কেন্ডিটেড। সে যখন জয়যুক্ত হচ্ছিল ব্যালট বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে এসে গণনা করে রেজাল্ট দেওয়া হয়েছিল। অর্থাৎ ভোট চুরির সাথে কারচুপির সাথে সম্পৃক্ত যেই দল, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।’ তারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না উল্লেখ করে বলেন, ‘চৌদ্দর (২০১৪) নির্বাচনে তারা কি করেছিল ? জনগণন ভোটকেন্দ্রে যায় নাই, আপনারা যান নাই ভোট হয়েছে। তাঁরা ১৫৪ জন বিনা ভোটে এমপি, তার পরবর্তীতে সবগুলি তারা। ১৮ সালে (২০১৮) তারা বিশ্বাস করতে পারেন নাই। দিনের ভোট রাতে করে আবৈধভাবে ক্ষমতাসীন। অর্থাৎ এই সরকার জনগণের জন্য কাজ করে না। যার জন্যই মেগা মেগা প্রকল্প নিয়েছে, মেগা মেগা লুটপাট করেছে। আর এগুলো নিয়ে যখন কথা বলছে তখন আমার ভাই ইলিয়াছ আলীসহ আমাদের পাঁচ শতেরও অধিক নেতাকর্মী গুম হয়েছে। আমরা জানিনা তারা কোথায়।’ নেতাকর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আগামী দিনে আমাদের পেছানোর কোন জায়গা নেই। আমরা এখন রাজপথে, জনগণ রাজপথে আসছে, জনগণ যখন দেখতে পাচ্ছে বিএনপি জনগণের কথা বলে, জনগণের ভোটধিকারের কথা বলে, মানবাধিকারের কথা বলে, দ্রব্যমূলের উর্দ্ধগতি নিয়ন্ত্রণের কথা বলে, আইনের শাসনের কথা বলে তখন জনগণ আপনার আমার পাশে দাঁড়িয়েছে।’ এসময় সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আগামী ২৯ তারিখে রংপুরের জনসমাবেশকে বিশার গণজমায়েতে রূপান্তরিক করে মহা সমাবেকশে পরিণত করতে নেতাকর্মীদের আহ্বান জানন তিনি।

এসময় জেলা বিএনপির সভাপতি আ ক ম আলমগীর হোসেন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন বিএনপির যুগ্মমহাসচিব হারুন-অর রশিদ (এমপি), সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেক। স্থানীয়দের মধ্যে বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স প্রমুখ। শেষে প্রধান অতিথি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রংপুরের সমাশের প্রচারণায় শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। ছবিঃ হোয়াটস অ্যাপে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ