• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আগামী নির্বাচনে পাতানো খেলা মেনে নেওয়া হবে না- সৈয়দপুরে চরমোনাই পীর

সিসি নিউজ।। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হওয়া সম্ভব নয়। তাই আগামী নির্বাচনে কোনো পাতানো খেলা মেনে নেওয়া হবে না। এটা প্রমাণিত, ইভিএম নিয়েও বিতর্ক সার্বজনীন। কিন্তু তার পরেও এই সরকারের অধীনে ইভিএমে নির্বাচন আয়োজনের পায়ঁতারা জনমনে আশঙ্কা তৈরি করেছে। রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে। পুরো বিষয়টা সরকারের অনিঃশেষ ক্ষমতার লোভের প্রতিক্রিয়া। এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব। আজ সোমবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহরের তামান্না সিনেমা হলের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সৈয়দপুর উপজেলা কমিটি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি নূরুল করিম আকরাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশর নীলফামারী জেলা কমিটির সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা ছদরউদ্দীন। যুব  আন্দোলন নীলফামারী জেলা সভাপতি মাওলানা গোলাম রাব্বানীর সঞ্চালনায় এতে রাখেন বক্তব্য স্থানীয় নেতৃবৃন্দ।

পীর সাহেব চরমোনাই আক্ষেপ করে বলেন, এসএসসি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয়টি বাদ দেওয়া হয়েছে। পরীক্ষা না নিয়ে ইসলাম শিক্ষা বিষয়টিকে গুরুত্বহীন করা হয়েছে। এর পরিনতি সরকারকে ভোগ করতেই হবে।

তিনি আরও বলেন, একটি দলের লোভ দেশকে  ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তা সহ্য করা যায় না। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশ আরো সহিংস হয়ে উঠার সমূহ আশঙ্কা দৃশ্যমান হচ্ছে। দূর্নীতিবাজ এ সরকারের অপশাসন থেকে মুক্তি পেতে ইসলামী শাসনতন্ত্রের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে হাতপাখা মার্কার প্রার্থীকেই নির্বাচিত করতে হবে। এসময় তিনি নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জন্য আলহাজ্ব শহিদুল ইসলামকে পরিচয় করে দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ