• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

লাথি মেরে লাল কার্ড দেখলেন ওয়েলসের গোলরক্ষক

সিসি নিউজ ডেস্ক ।। চলতি বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন একজন গোলরক্ষক। তিনি ওয়েলসের ওয়েন হেনেসি। ইরানের বিপক্ষে ম্যাচে আজ বল ঠেকাতে গিয়ে প্রতিপক্ষের এক ফুটবলারের মুখ বরাবর লাথি মেরে বসেন হেনেসি।

রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখান। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত দেন লাল কার্ডের। ঘটনাটি ঘটেছে ম্যাচের ৮৬তম মিনিটে।

উঁচু পাস ইরানের স্ট্রাইকার মেহেদি তারেমির কাছে চলে যাচ্ছিল। বিপদ দেখে বক্সের অনেকটা বাইরে এসে বলটি আটকাতে চান ওয়েলস গোলরক্ষক হেনসি।

কিন্তু উঁচুতে ওঠা বল ক্লিয়ার করতে তিনি পা উঁচিয়ে লাথি মেরে বসেন। যে লাথিটা তারেমির মুখের কাছাকাছি এসে লাগে। ফলে ভিএআর দেখে লাল কার্ডের সিদ্ধান্ত দেন রেফারি।

বিশ্বকাপের ইতিহাসে লাল কার্ড দেখা তৃতীয় গোলরক্ষক হলেন হেনেসি। ২০১০ সালে উরুগুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইতুমেলেং খুনে আর ১৯৯৪ সালে নরওয়ের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন ইতালির জিয়ানলুকা পাগলিওকা।

ওয়েলশ গোলরক্ষকের লাল কার্ড পাওয়ায় যেন উপকার হলো ইরানের। শেষ মুহূর্তের জোড়া গোলে ওয়েলসকে ২-০ গোলে হারায় ইরান। এবারের বিশ্বকাপে ইরান খেলেছে দুই ম্যাচ। একটি করে ম্যাচ হেরেছে এবং জিতেছে। যেখানে টুর্নামেন্টটাই ইরান শুরু করেছিল ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে হেরে। ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইরান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ