• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জলঢাকায় গলায় ফাঁস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

জলঢাকা প্রতিনিধি।। নীলফামারীর জলঢাকায় আব্দুর রউফ (২৫) নামের এক পুলিশ সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (২৭ নভেম্বর) সকালে জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রউফ ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি খাগড়াছড়িতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর ১৫ দিনের ছুটিতে বাড়িতে আসে আব্দুর রউফ। পারিবারিক কলহের জেরে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা স্ত্রী রুপালী বেগম। রোববার ওই মামলার হাজিরার তারিখ ছিল। গত শনিবার রাতে সবার সাথে খেয়ে ঘুমতে গিয়েছিল রউফ। তবে সকালে ঘুম থেকে উঠার জন্য ডাকাডাকি করলে কোন সাড়া পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। এসময় তার হাতে স্ত্রীর করা মামলার জন্য আত্মহত্যা করেছেন এমন একটি চিরকুট পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত পুলিশ সদস্যের সাথে স্ত্রীর একটি পারিবারিক কলহের মামলা আদালতে চলমান রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার পক্ষ্য থেকে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ