• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন 

।। রাকিব হাসান ।। ব্রান্ড হাউজ ইয়াং স্টার টি২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্টিত হয়। শনিবার ১২টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় সৈয়দপুর ক্রিকেট একাডেমি ও জেসি পার্ক ক্রিকেট  একাডেমি।
টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে সৈয়দপুর ক্রিকেট একাডেমি। সুইম ৩৭ ও জয় ২৫ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে জয়ের বোলিং ঘূর্ণিতে ১৭.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৮৮ রানে আটকে যায় জেসি পার্ক  ক্রিকেট একাডেমি।
ফলে ম্যাচটি ৫৩ রানে জয় পেয়ে  চ্যাম্পিয়ন হয় সৈয়দপুর ক্রিকেট একাডেমি। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জয় ব্যাট হাতে করেন ২৫ রান ও বল হাতে  ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট।
বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান ময়নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, ডাঃ মোছাঃ ইয়াসমিন, তহিদার রহমান তৌহিদ, মনোয়ার হোসেন মনু, আশিক হোসেন গোল্ডেন প্রমুখ।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলকে নগদ ১৫ হাজার টাকা ও ট্রফি এবং রানার আপ দলকে ১০ হাজার টাকা ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরা নির্বাচিত হোন সৈয়দপুর ক্রিকেট একাডেমির জয়।সেরা ব্যাটসম্যান নির্বাচিত হোন রাইজিং ক্রিকেট একাডেমির আসিফ,সেরা বোলার নির্বাচিত হোন সৈয়দপুর ক্রিকেট একাডেমির মিম, সেরা ফিল্ডার নির্বাচিত হোন সিটি ক্রিকেট একাডেমির লিমন এবং উদীয়মান খেলোয়ার নির্বাচিত হোন রাইজিং ক্রিকেট একাডেমির তিতাস।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ