• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে থাকছে নেইমার

সিসি নিউজ ডেস্ক ।। কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে সুখবর পেল ব্রাজিল। নেইমার চোট কাটিয়ে ওই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে প্রস্তুত।

রোববার সংবাদ সম্মেলনে সেলেসাও কোচ তিতে পিএসজি তারকা নেইমারের ফিট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ইভিনিং স্ট্যান্ডার্ডের।

সংবাদ সম্মেলনে তিতের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা। নেইমারের দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। থিয়াগো তখন নিজে কিছু না বলে কোচকে জবাব দেওয়ার অনুরোধ করেন। তিতে এক কথায় বলেন, ‘হ্যাঁ (নেইমার খেলছে)।’

সঙ্গে তিতে একটি লাইনও জুড়ে দেন, ‘আজ বিকালেও (স্থানীয় সময়) নেইমার বল পায়ে অনুশীলনে নামবে। সে যদি ভালো অনুশীলন করে তাহলে আগামী ম্যাচে খেলবে।’

সার্বিয়ার বিপক্ষে আসরে দলের প্রথম ম্যাচে গোড়ালির চোটে পড়েন নেইমার। আঘাত গুরুতর হওয়ায় গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ