• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেটের বিপক্ষে আসিফের নজরকাড়া সেঞ্চুরি  

রাকিব হাসান।। ডিসেম্বরের ২৬ তারিখ থেকে টেস্ট ফরমেটে শুরু হয়েছে শেখ কামাল অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ মৌসুম। রংপুর বিভাগ অনূর্ধ্ব ১৮ দলের হয়ে খেলছেন সৈয়দপুরের উদীয়মান ক্রিকেটার মোঃ আসিফ।
বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর বগুড়ায় রংপুরের প্রথম প্রতিপক্ষ ছিলো ঢাকা সাউথ । একাদশে জায়গা পেয়েও ঠিক সুবিধা করতে পারেনি সে। সেদিন দুই ইনিংসে ব্যাট হাতে মোট ৩ রান করে নিরব ভুমিকায় দেখা যায় তাকে।
তবে নিজের ছন্দ খুজে পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাকে। চিরচেনা ছন্দে করেছেন হাফ সেঞ্চুরিও। ৫ জানুয়ারি রাজশাহীতে বিকেএসপি অনূর্ধ্ব ১৮ দলের বিপক্ষে চার নম্বরে ব্যাট করতে নেমে ৫৩ রান করেন ৯০ বলে।
আজ ১০ জানুয়ারি আবারও রাজশাহীতে সিলেট অনূর্ধ্ব ১৮ দলের মুখোমুখি হয় রংপুর। আবারও ওপেনিংয়ে সুযোগ পেয়ে করেন ক্যারিয়ার সেরা ব্যাটিং পেয়েছেন সেঞ্চুরি। শুধু সেঞ্চুরি নয় ১৯ টি চার ও ৭ টি ছয়ের সাহায্যে ১৬৪ রান করেন মাত্র ১৬৯ বলে। ব্যাটিং দেখে মনে হলো রাজশাহী যেন আসিফের হোম গ্রাউন্ড। হোম গ্রাউন্ড বলার কারন আসিফের ব্যাটিং তান্ডব। এই মাঠেই আগের ম্যাচে ৫৩ পরের ম্যাচে ১৬৪ রান বলেই দেয় সৈয়দপুরের এই বামহাতি ব্যাটসম্যান কতটা ভয়ংকর বিপক্ষ দলের জন্য।
আসিফ এই টুর্নামেন্টে ৩ ম্যাচে ৪ ইনিংসে ২২০ রান করে। যার মধ্যে ১টি ফিফটি ও ১টি সেঞ্চুরি রয়েছে। নর্থ জোন ইয়ুথ ও রংপুর বিভাগ অনূর্ধ্ব ১৮ দলের হয়ে ১১ ম্যাচে ১৭ ইনিংসে ৫৮ স্ট্রাইক রেটে ৪৪৯ রান করে সে। যার মধ্যে সর্বোচ্চ ১৬৪ রান।
ক্যারিয়ার সেরা ব্যাটিং করা আসিফ জানান, প্রথমে ধন্যবাদ জানাই আমার টিমকে যারা আমার প্রতি আস্থা রেখেছিলো। আলহামদুলিল্লাহ সেঞ্চুরি করতে পেরে অবশ্যই আমি আনন্দিত। ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু করতে চাই নিজের দলের জন্য।
রাইজিং ক্রিকেট একাডেমীর কোচ জামিউল আলম বাবলু বলেন, আমরা গর্বিত ও আনন্দিত। আসিফ শুধু আমাদের নয় গোটা সৈয়দপুরের গর্ব। একটি জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে সে তার ক্যারিয়ার সেরা ব্যাটিং করেছে এটা আসলেই গর্ব করার মতো।আমি গতবারের সাক্ষাৎকারে বলে ছিলাম যোগ্য হিসেবেই সেই দলে ডাক পেয়েছে। আজকে সে তা প্রমান করেছে। আশা করছি সামনে আরও ভালো করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ