• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শেখ কামাল বাংলাদেশ যুব গেমস: নীলফামারী ও রংপুর ফাইনালে

সিসি নিউজ।। নীলফামারীতে জেলা পর্যায়ে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব (অনুর্ধ ১৭) গেমসের ফুটবল খেলায় তরুণ দলে ফাইলে উঠেছে নীলফামারী ও রংপুর জেলা দল। নীলফামারী জেলা ফুটবল দল ২-০ গোলে কুড়িগ্রাম ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উঠে। অপরদিকে রংপুর জেলা দল ৬-০ গোলে লালমনিরহাট জেলা দলকে পরাজিত করে ফাইনালে উঠে। এ দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারী।
সোমবার সকাল ৯টা থেকে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে ওই খেলা শুরু হয়। রংপুর বিভাগের ৫টি ফুটবল দল প্রতিযোগিতায় অংশ নেয়। জেলাগুলো হলো নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা।
দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বালক ও বালিকা ফুটবল দল এ গেমসে অংশগ্রহন করেনি বলে জানায় আয়োজকরা।
সোমবার প্রথম খেলায় লালমনিরহাট জেলা ফুটবল দল ট্রাইবেকারে গাইবান্ধা জেলা ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে।
দ্বিতীয় খেলায় নীলফামারী জেলা ফুটবল ২-০ গোলে কুড়িগ্রাম ফুটবল দলকে পরাজিত করে।
তৃতীয় খেলাটি হয় বিকেলে রংপুর জেলা ফুটবল দল বনাম লালমনিরহাট জেলা ফুটবল দলের মধ্যে। খেলায় রংপুর জেলা ফুটবল দল ৬-০ গোলে লালমনিরহাট জেলা ফুটবল দলকে পরাজিত করে।
মঙ্গলবার নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব (অনুর্ধ ১৭) গেমসের বালিকা ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা নীলফামারী এ প্রতিযোগিতার আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ