• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিপিএলের সূচি ঘোষণা

সিসি নিউজ ডেস্ক।। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাত্রই শেষ হলো বিপিএল। আগামী ১ মার্চ এই মাঠেই শুরু হবে ইংল্যান্ড সিরিজ। তিনটি করে ওয়ানডে আর টি২০ ম্যাচ খেলে যাওয়ার পরই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ১৪ মার্চ মিরপুরে বাংলাদেশ-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে। এর পরের দিনই শুরু ডিপিএল।

এবারও ঢাকা লিগের বেশিরভাগ ম্যাচ হবে মিরপুর আর বিকেএসপিতে। বিকল্প ভেন্যু হিসেবে রাখা হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামকে। গতকাল প্রিমিয়ার ডিভিশন খেলা সব ক্লাবের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেছিলেন সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী।

তিনি জানান, ঈদুল ফিতরের আগপর্যন্ত চলবে ডিপিএলের গ্রুপ পর্বের খেলা। ঈদের ছুটি শেষে ফের শুরু হবে সুপার লিগ পর্ব। আগেরবার করোনার কারণে টি২০ ফরম্যাটেও হলেও এবার হবে ওয়ানডে ফরম্যাটে। ২ ও ৩ মার্চ প্লেয়ার বাই চয়েজে ক্রিকেটারদের দল বদলের কথা রয়েছে।

ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর মিরপুরে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট। ওই সময়ের ম্যাচগুলো ফতুল্লায় হতে পারে বলে জানান সিসিডিএম চেয়ারম্যান। বিদেশি ক্রিকেটার হিসেবে একাধিক ক্রিকেটারকে নিবন্ধন করা গেলেও একাদশে একজনকেই রাখা যাবে।

তবে এবারও ডিপিএল টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ব্যাপারে কোনো অগ্রগতি নেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ