• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনেই রোনালদোর আয় ছয় কোটি টাকা

সিসি নিউজ ডেস্ক।। অনেক আশা নিয়ে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ওল্ড ট্রাফোর্ডের নতুন কোচ এরিক টেন হাগের সঙ্গে বনিবনা না হওয়ায় আগেভাগে রেড ডেভিলদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। এরপর ইউরোপের ফুটবল ছেড়ে গত বছরের ডিসেম্বরে বিশাল অঙ্কের অর্থে যোগ দেন সৌদি আরবের ফুটবলে।

রোনালদো আসায় যেন বিশাল এক বিপ্লব ঘটে গেল ইউরোপের ফুটবলে। দুই মৌসুমের জন্য বছরের ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে সিআর সেভেন নাম লেখান সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে। এই ক্লাবটি ঘরোয়া লিগে জিতেছে ৯টি শিরোপা।

আল-নাসরে যোগ দেওয়ার পর বেশ আলোচনা হয় রোনালদোর আয় নিয়ে। ক্লাবটি থেকে তাঁর আয় শুনলে যে কারও চোখ নিঃসন্দেহে কপালে উঠবেই। সর্বকালের সেরা ফুটবলারদের একজন ৩৮ বছর বয়সী পর্তুগিজ উইঙ্গার ২৪ ঘণ্টায় আয় করেন ৫ লাখ ৪৮ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৮৬ লাখ)। যা ৬০ মিনিট বা এক ঘণ্টায় ২২ হাজার ডলারেরও বেশি (২৩ লাখ ৫৪ হাজার টাকা)।

বিশ্ব ফুটবলে এখন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোই সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়। আল-নাসর থেকে তিনি প্রতি মাসে বেতন পান ১৬.৬ মিলিয়ন ডলার। প্রতি সেকেন্ডে তাঁর আয় ৬.৩৪ ডলার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ