সিসি নিউজ।। নীলফামারী জেলা সদরের মডেল মসজিদের উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে তৃতীয় পর্যায়ে নির্মিত ৫০টির সঙ্গে ওই মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা শহরের অদূরে টুপামারী ইউনিয়নের মোড়লের ডাঙ্গা নামক স্থানে ৪৩ শতক জমির উপর নির্মিত হয় দৃষ্টিনন্দন ওই মসজিদটি। ১৬ কোটি ৯২ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের অধীনে সম্পন্ন হয় নির্মান কাজ। মসজিদটির দৈর্ঘ ১৭০ ফিট ও প্রস্থ ১১০ফিট। মসজিদটির প্রথম তলায় ঈমামদের প্রশিক্ষণ কেন্দ্র, প্রতিবন্ধিদের নামাজের জায়গা, জানাজার নামাজের ব্যবস্থা, মৃত দেহের গোসল ও কাফনের ব্যবস্থা, ইসলামিক লাইব্রেরী ও গাড়ী পাকিং, দ্বিতীয় তলায় ইসলামিক রির্সাস সেন্টার ও পুরুষদের নামাজের কক্ষ, সাংস্কৃতিক কেন্দ্র, অগ্নি নির্বাপণ সরঞ্জাম, বৈদ্যাতিক সার্পোট, হাই পাওয়ার জেনারেটর, ফায়ার এলার্ম সিস্টেম, ফায়ার ডোড়, সাউন্ড প্রুফ দরজা, তৃতীয় তলায় মহিলাদের নামাজের ব্যবস্থা, লাইব্রেরী, রিসার্চ সেন্টার, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, চতুর্থ তলায় হেফজো খানা, অতিথি শালা রয়েছে। ভবনটিতে শীতাতাপ নিয়ন্ত্রিত নামাজ কক্ষ এবং কনফারেন্স হল, মহিলা ও পুরুষদের পৃথক ওজুখানা ও ওয়াস রুম, জরুরী বর্হিগমন ব্যবস্থা, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা রয়েছে। সাজসজ্জায় রয়েছে রাতে মসজিদের মিনারে থাকবে ঝাড়বাতি ও স্থায়ী আলোক সজ্জা, নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা,ওয়াটার রির্জাভার, গ্রীজার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা ও কারুকার্য খচিত সুউচ্চ মিনার সহ বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা । এই দৃষ্টিনন্দন মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারবেন ১ হাজার ২০০জন। নীলফামারী গণপূর্ত বিভাগের নির্বাহী কৌশলী মো. তৌহিদুজ্জামান জানান, ২০১৯ সালের ১৮ এপ্রিল নির্মান কাজ শুরু হয় দৃষ্টিননন্দন ওই মডেল মসজিদটির। ঠিকাদারী ঠিকাদারী প্রতিষ্ঠান এম আর আর কনস্ট্রাকশনের মাধ্যমে বাস্তবায়িত কাজের মেয়াদ ছিল আগামী ২৪ জুন পর্যন্ত। মেয়াদের আগেই কাজ সমাপ্ত করা হয় মসজিদটির। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, বৃহস্পতিবার তৃতীয় পর্যায়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ৫০টি মডেল মসজিদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ৫০টি মডেল মসজিদের মধ্যে নীলফামারী জেলায় একটি রযেছে। এখান থেকে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে ইসলামিক মূল্যবোধ বৃদ্ধি পাবে এবং ইসলামিক চর্চা বাড়বে।’