• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জয়পুরহাটে হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও ছেলেসহ ৬ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে হত্যা মামলায়  স্বামী-স্ত্রী ও ছেলেসহ ৬ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেবরাইল গ্রামের  মৃত কোমেজ উদ্দিনের ছেলে আহাম্মদ আলী, তার স্ত্রী মিনা বেগম , ছেলে মোন্তাজ আলী, এন্তাজ আলী ও আলতাব হোসেন এবং মৃত আব্দুল সাত্তারের ছেলে আনোয়ার হোসেন।
জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল  বলেন , ২০০৭ সালের ১১ এপ্রিল সকালে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেবরাইল গ্রামের আকবর আলীর বাড়িতে আসামিরা দেশীয় অস্ত্র অতর্কিত হামলা করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজিজুল ইসলাম ও তার ভাই আব্দুর রশিদ এবং তাদের বাবা আকবর আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন।
২০০৭ সালের ৫ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজুল ইসলাম। এ ঘটনায় মামলা হলে দীর্ঘ শুনানী শেষে আাজ জনাকীর্ণ আদালতে বিচারক এ রায় দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ