• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঈদের দিনও ক্রিকেট নিয়ে ব্যস্ত সাকিব

সিসি নিউজ ডেস্ক।। শনিবার উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদ উৎসবে মেতেছে সারা দেশ। গ্রামের বাড়ি মাগুড়াতে ঈদ উদযাপন করছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। দেশের বাড়ির আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে ঈদ উদযাপন করছেন সাকিব।

সকালে বাবা মাশরুর রেজাকে নিয়ে মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদের নামাজ আদায় করেন সাকিব। নামাজ শেষে স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন তিনি।

এরপর বন্ধুদের সাথে মাগুরায় ঘুড়ে বেড়ান সাকিব। সেখানেই নির্জন খোলা জায়গায় সারি সারি গাছের মাঝে স্থানীয় কিছু ছেলেরা টেপ-টেনিস বলে ক্রিকেট খেলছিলো। সেটি দেখে আর লোভ সামলাতে পারেননি সাকিব। ব্যাট হাতে নেমে যান সাকিব। অল্প কিছুক্ষণ ব্যাটিংও করেন তিনি। ঈদের দিনটা বেশ ভালোভাবেই উপভোগ করছেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব। তিনি লিখেছেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ