• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

প্রার্থীর পক্ষে টাকা বিতরণের দায়ে পোলিং অফিসার আটক

Adalot (2)ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে টাকা বিতরণ করার সময় পোলিং অফিসারকে আটক করা হয়েছে।

সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই পোলিং অফিসারকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা যায়, উপজেলার হবিরবাড়ি আমতলী সাবিহা সুলতানা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক পোলিং অফিসার জলিলুর রহমান (৩৫) বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষে রোববার রাতে ভোট কিনতে গিয়ে স্থানীয় এলাকাবাসির হাতে আটক হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় সোমবার সকালে ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমান তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ