• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এশিয়া সফরে আসছেন মেসিরা

সিসি নিউজ ডেস্ক।। আগামী জুনে বাংলাদেশ সফরে আসার জন্য আর্জেন্টিনার সঙ্গে আলোচনা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে মাঠ সংকটের কারণে শেষ পর্যন্ত সেই পথ থেকে সরে এসেছে বাফুফে। তবে জুনে এশিয়া সফরে আসছে বিশ্বকাপজয়ীরা।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এশিয়া সফরে মেসিদের একটি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত হলেও অন্যটি এখনো হয়নি। আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে আর্জেন্টিনা। তবে এর চার দিন আগে ১৫ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দেশ, সেটিই নিশ্চিত হয়নি।

ফুটবল সাংবাদিক গাস্তন এদুলের বরাতে টিওয়াইসি জানিয়েছে, ১৫ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও হতে পারে, চীনও হতে পারে। চীনের হওয়ারই বেশি সম্ভাবনা; চীনা ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা সফল না হলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। দুটি ম্যাচই হচ্ছে ফিফা উইন্ডোতে।

কাতার বিশ্বকাপ জয়ের ছয় মাসের মাথায় আর্জেন্টিনা এশিয়া মহাদেশে ফিরছে। গত ডিসেম্বরে লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিলেন মেসিরা।

আগামী সেপ্টেম্বরেই ২০২৬ বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্ব শুরু হবে। আর্জেন্টিনার খেলা বলিভিয়া ও ইকুয়েডরের সঙ্গে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে হবে আগামী বিশ্বকাপ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ