• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্ট শুরু

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (বালক অনুর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেণ্ট। সোমবার বিকেলে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে সদর উপজেলার ওই খেলার উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। উদ্বোধনী খেলায় জেলা সদরের ইটাখোলা ইউনিয়ন ফুটবল দল ৫-০ গোলে চওড়া বড়গাছা ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘আজকে আমরা একটা উন্নত দেশ, উন্নত জাতিতে পরিণত হওয়ার যাত্রা শুরু করেছি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে প্রাইমারী পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ, বঙ্গমাতা গোল্ডকাপ, এটা যেমন প্রাইমারীর একদম শুরুতে প্রাথমিক পর্যায়ের প্রতিভাবান খেলোয়ারের সন্ধান পাচ্ছি। তার পরের ধাপে আমরা অনুর্ধ্ব ১৭ থেকেও অনেক প্রতিভাবান খেলোয়ারের সন্ধান পাব।’
তিনি নীলফামারীতে স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠার কথা পুণব্যক্ত করে বলেন,‘ ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স সবগুলো বিভাগে যেন আমরা আস্তে আস্তে অন্তর্ভূক্ত করতে পারি। যাতে করে আমাদের শিশুরা, আমাদের তরুনেরা তাদের সুযোগগুলো পায়। জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা যেন অভদান রাখতে পারে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, শান্তনা চক্রবর্তী, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির, চওড়া বড়গাছা ইউপি চেয়ারম্যান আবুল খায়ের  প্রমুখ।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, ‘সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্টের বালক (অনুর্ধ্ব ১৭) উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। এই টুর্নামেণ্টে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৫টি ফুটবল দল অংশগ্রহন করছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ