• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরের শ্রমিক নেতা আলতাফ হোসেন আর নেই

সিসি নিউজ।। নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২১ জুন) দুপুর ১২টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

তিনি বেশকিছু দিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রথম এবং বাদ এশা উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুরে দ্বিতীয় জানাজার নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহনেওয়াজ শানু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ