• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কোরবানির পশু কিনলে লবণ ফ্রি

সিসি নিউজ।। দিনাজপুরের বিরামপুরের পশুরহাটে লবণ সরবরাহ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না করা হয়, এ জন্য উপজেলা প্রশাসন ও বিরামপুর পৌরসভার যৌথ উদ্যোগে লবণ সরবরাহের বুথ বসানো হয়েছে।

আজ শনিবার দুপুরে বিরামপুর পশুহাট চত্বরে পৌর মেয়রের সভাপতিত্বে লবণ সরবরাহ বুথের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন।

এ সময় আরও উপস্থিত ছিলেন—বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেসবাউল হক, দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, সাবেক পৌর কাউন্সিলর ওবায়দুল মিনহাজ ও আব্দুর রাজ্জাক।

বিরামপুর পৌর মেয়র আককাস আলী বলেন, ‘বিরামপুর পুশহাটে আগত গরু বিক্রেতা ও ক্রেতাদের পুলিশ, আনসার ও হাটের সিকিউরিটি গার্ডের মাধ্যমে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া জালনোট শনাক্তকরণ মেশিন রয়েছে ও গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাক্তার রাখা হয়েছে। এ ছাড়াও গরু কোরবানির পর চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য পশুহাট থেকে এক কেজি করে লবণ দেওয়া হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ