• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুরে বৃক্ষরোপন ও চারা বিতরণের জন্য নগদ অর্থ প্রদান

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে বৃক্ষরোপন, চারা বিতরণের জন্য নগদ অর্থ সহায়তা ও ডায়াবেটিস পরীক্ষার জন্য মেশিন এবং তিনশ কিটস প্রদান প্রদান করা হয়েছে। লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ এর সাবেক কেবিনেট সেক্রেটারি লায়ন মহসিন ইমাম চৌধুরীর সহযোগিতায় এ বৃক্ষরোপন ও  নগদ অর্থ প্রদান করা হয়। শুক্রবার বিকেলে স্থানীয় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে এসব কর্মসূচী পালন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মহসিন ইমাম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা লায়ন মীর্জা সালাহ উদ্দীন বেগ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন লায়ন আনিছুর রহমান, লায়ন রাকিবুল ইসলাম, কেবিনেট মেম্বার লায়ন আমিনুল হক,সাবেক রিজিওন চেয়ারপারসন লায়ন মান্নান হোসেন ও জোন চেয়ারপারসন লায়ন সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের শিক্ষক লায়ন কোহিনুর বেগম, লায়ন্স ক্লাবের কেবিনেট মেম্বার ও  সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান,  সহকারি অধ্যাপক লায়ন ফারুক আহমেদ, প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফ, সহকারি প্রধান শিক্ষক আতাউর রহমান, পৌর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর লায়ন কাজী জাহানারা বেগম, লায়ন আজমল হোসেন, কামারপুকুর কলেজের শিক্ষক লায়ন রেজাউল হক প্রমূখ।
বৃক্ষরোপণ শেষে  প্রধান অতিথি চারা বিতরণের জন্য লায়ন্স ক্লাব সৈয়দপুর সানফ্লাওয়ারের কর্মকর্তাদের হাতে নগদ অর্থ সহায়তা ও ডায়াবেটিস পরীক্ষার জন্য মেশিন এবং কিটস তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ