নীলফামারী প্রতিনিধি।। নীলফামারী সদর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেলে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্টিত ওই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বালক দলে নতিব চাপড়া শাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৫-৪ গোলে গোড়গ্রাম কেএমডি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বালিকা দলে কির্ত্তনীয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-১ গোলে কুন্দপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউল গনি ওসমানি ও নুরুজামান প্রমুখ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, সদর উপজেলার ৩২টি দল উপজেলা পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করে।