নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরে দিকে নদীতে মাছ ধরার জন্য গ্রামের কয়েকজন যুবক একটি বাড়ীর ভিতর থেকে অবৈধভাবে বিদ্যুতের তারে টানে নিয়ে আসেন। এসময় ওই গৃহবধূ নদীর পাড় থেকে ছাগাল নিয়ে আাসার পথে ওই তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় নদীতে মাছ ধরা যুবকেরা লাশ রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবার লোকজন এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গ্রামের কবরস্থানে রাখেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।