• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মাধবপুরে যুবককে কুপিয়ে হত্যা

Madarহবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে বিমল ডিউ (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তাঁরই প্রতিবেশী। মঙ্গলবার রাতে উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত বিমল তেলিয়াপাড়া মিশন লাইন এলাকার মধু ডিউর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়াপাড়া চা বাগান স্টলে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে বিমলের সঙ্গে প্রতিবেশী তমাস সাংমার ছেলে সুমন সাংমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিমলকে চড়-থাপ্পরও দেন সুমন। এ ঘটনায় রাত ১০টার দিকে স্থানীয় পাদ্রির কাছে বিচার দেয় বিমল। পরে সেখানে উপস্থিত হয়ে সুমন দা দিয়ে বিমলের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করেছেন মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিনুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ