• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নীলফামারীতে টিআরের ১১৪টি প্রকল্পের চেক বিতরণ

সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ১১৪টি প্রকল্পে দ্বিতীয় কিস্তির চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে ওই চেক প্রদান করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। উপজেলা প্রশাসন, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের যৌথ আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। এসময় বিশেষ অতিথির বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম প্রমুখ। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, ২০২৩-২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) প্রকল্পের আওতায় নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়নে এক কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে মোট ১১৪টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সোমবার এসব প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৫৭ লঅখ টাকার চেক প্রকল্প কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন সংসদ সদস্য।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ