ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে ক্লুলেস হত্যাকান্ডের ৬ ঘন্টার মধ্যে হত্যাকারীকে সনাক্ত করে ভিকটিমের স্বামী খুনী সাগর আহমেদ (২৪) কে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এ ঘটনায় ভিকটিমের নানা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাা পশ্চিম বালিঘাটা টিএন্ডটি পাড়ার শমসের আলী বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা করেন।
এ হত্যাকান্ডের ঘটনায় দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহ ইফতেখার আহমেদ পিপিএম এর সরাসরি নির্দেশনা ও তত্মাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্ল্যাহ আল-মাসুম এর সমন্বিত পরিকল্পনায়, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, ওসি তদন্ত এনামুল হক সহ পিবিআই এর একটি টিম সংগীয় ফোর্স সহ তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ক্লু-লেস হত্যা মামলার ঘটনা উৎঘাটন ও হত্যার মূল পরিকল্পনা কারী ভিকটিমের স্বামী সাগর আহমেদকে গ্রেফতার করেন।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১২ টায় ঘোড়াঘাট থানায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্ল্যাহ আল-মাসুম এক প্রেস কনফারেন্সে এ হত্যাকান্ডের রহস্য ও খুনীকে গ্রেফতার সহ বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, গ্রেফতারকৃত সাগর এ হত্যাকান্ডের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং এ হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, গতকাল বুধবার (৮ নভেম্বর) ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউপির কৃষ্ণপুর মরিচা গ্রামের ধানক্ষেত থেকে ফেরদৌসী বেগম নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। এরপর থেকে ক্লুলেস এ হত্যাকান্ডের ঘটনা উৎঘাটনের জন্য পিবিআই সহ পুলিশের একাধিক টিম কাজ করছিলো।