• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

সিসি নিউজ।। উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্যে শনিবার নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ আয়োজনে কর্মসুচির মধ্যে ছিলো শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা। সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা এবং দুদক পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। আলোচনা সভায় পুলিশ সুপার গোলাম সবুর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, দুপ্রক জেলা সভাপতি এ্যাডভোকেট আব্দুল লতিফ ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান বক্তব্য দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা রংপুরের সহকারী পরিচালক ইমরান হোসেন। সরকারী বিভিন্ন দফতর প্রধান, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মীছাড়াও শিক্ষার্থীরা অংশ নেন কর্মসুচিতে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ