• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভুল ক্রিকেটার কিনে বিপাকে পড়েছেন প্রীতি জিনতা

সিসি নিউজ ডেস্ক।। আইপিএলের নিলামে ভুল করে ক্রিকেটার শশাঙ্ক সিংহকে কিনে বিপাকে পড়েছে পাঞ্জাব কিংস। পরে সেই ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হন পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিনতা।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের নিলামে এক জন ক্রিকেটারকে কিনে তার পর তাকে ছেড়ে দেওয়ার জন্য লড়াই করা হয়তো এই প্রথম ঘটনা।

নিলামের শেষ দিকে দলগুলোকে জানানো হয়, তারা নিতে চান এমন কিছু ক্রিকেটারের নাম জমা দিলে তাদের নাম নিলামে তোলা হবে। সেই রাউন্ডে শশাঙ্ক সিংহের নাম ডাকেন নিলাম পরিচালনার দায়িত্বে থাকা মল্লিকা সাগর। ন্যূনতম মূল্য ২০ লাখ টাকায় তাকে কেনে পাঞ্জাব।

তার পরেই হঠাৎ করেই পাঞ্জাবের দুই মালিক প্রীতি জিনতা ও নেস ওয়াদিয়া জানান, তারা ভুল ক্রিকেটার কিনেছেন। শশাঙ্ককে কিনতে চাননি তারা। পাঞ্জাব শশাঙ্ককে ফিরিয়ে নিতে বললেও মল্লিকা নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। তিনি জানান, একবার হাতুড়ির ঘা পড়ে যাওয়ার মানে নিলাম চূড়ান্ত।

সেই ক্রিকেটারকে নিতেই হবে। সেটা শুনে শশাঙ্ককে পুনরায় নিলামে তোলার আবেদন করে পাঞ্জাব। কিন্তু আইপিএলের নিলামে এমন কোনও নিয়ম নেই। তাই সেই আবেদনও খারিজ হয়। শেষ পর্যন্ত শশাঙ্ককে নিতেই হয় পাঞ্জাবকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ