সিসি নিউজ।। নীলফামারীর প্রবীণ সাংবাদিক ফজলুর রহমানের ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষে বাদ জুম্মা শাহি জামে মসজিদে দোওয়া মাহফিল ও মরহুমের নিজ বাসভবনে কোরআন খানি উনুষ্ঠিত হয়।
২০০৮ সালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ২৯ ডিসেম্বর ৫৯ বছর বয়সে ভারতের কোলকাতায় নেতাজী সুভাস চন্দ্র বোস ক্যান্সার রিসার্চ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
মরহুম সাংবাদিক ফজলুর রহমান নীলফামারী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ইত্তেফাক ও নিউনেশনের জেলা প্রতিনিধি এবং নীলফামারী জেলা সদর থেকে প্রকাশিত নীলফামারী বার্তার (বর্তমানে দৈনিক) প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
মরহুমের জেষ্ঠ ছেলে দৈনিক নীলফামারী বার্তার সম্পাদক শীষ রহমান জানান, মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার পরিবারের পক্ষে কবর জিয়ারত, শাহীপাড়ায় নিজ বাসভনে কোরআন খানি, বাদ জুমা শাহী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।