• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আজ ঈদ

সিসি নিউজ।। শাওয়াল মাসের চাঁদ বুধবার দেখা গেছে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ বৃহস্পতিবার। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, ঈদ আল্লাহর পক্ষ থেকে উপহার। এক মাসের সিয়াম সাধনা আর সংযমের পর ঈদ আনছে ‘ভাঙার দিন’।

বিজ্ঞানের তথ্যে এবারই প্রথম ৩০ রোজা হবে ধরে সরকার ছুটি নির্ধারণ করেছে। এই প্রথম ২৯ রমজান সরকারি অফিস খোলা ছিল। তাই গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ঈদের ছুটি।

ঈদ ধর্মীয় উদযাপন হলেও বাংলাদেশে তা উৎসবেরও। প্রিয়জনের কাছে ফেরা ঈদের প্রধান আনন্দ। গত শুক্রবার থেকেই লাখ লাখ মানুষ শহর ছেড়ে গ্রামে ছুটে যান। জীবিকার জন্য শহরবাসী মানুষ শত ভোগান্তি মেনেও হাসিমুখে ঈদে নাড়ির টানে ছুটেন বাড়ি। ভাঙা মহাসড়ক, যানজট, টিকিটের হাহাকার; কোনো কিছুই বাধা নয়। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য সব বাধা তাদের কাছে তুচ্ছ।

সিসি নিউজ পরিবারের পক্ষ্য থেকে সকলের প্রতি রইলো ঈদের শুভেচ্ছা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ