• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভোটের আগেই জামিন পেলেন চেয়ারম্যান প্রার্থী

সিসি নিউজ।। নিয়মিত মামলায় গ্রেপ্তার হওয়া চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুকে জামিন দিয়েছেন আদালত। ফয়সাল নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী। তাঁর প্রতীক ঘোড়া। আজ সোমবার দুপুরে নীলফামারী জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন কবিরের আদালতে শুনানি শেষে জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক। ফয়সাল দিদার ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামীকাল মঙ্গলবার ২য় ধাপে সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের আগেরদিন জামিন পাওয়ায় ওই প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে উৎফুল্লতা বেড়েছে। উল্লেখ্য, গত ১৮ মে সৈয়দপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় সৈয়দপুর থানা পুলিশ। এ সময় জীবন্ত দুটি ঘোড়া ও ঘোড়ার গাড়ী জব্দ করা হয়।

এর আগে, ১৭ মে সৈয়দপুর পৌর শহরের তুলশীরাম সড়কে ফয়সাল দিদার দিপুর নির্বাচনী কার্যালয়ের সামনে জীবন্ত প্রাণী ব্যবহার করে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগে ৪০ হাজার টাকা জারিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। আদালতের এই আদেশকে আক্রোশমূলক দাবি করে জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানালে ফয়সাল দিদার দিপুকে আটক করে পুলিশ। এসময় তার কর্মী-সমর্থকরা তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

আটকের ২০ ঘণ্টা পর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম উপজেলা নির্বাচনী আচরণবিধি মালার বিধি লঙ্ঘনের অভিযোগ এনে নিয়মিত মামলা দায়ের করেন। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতে প্রেরণ করলে আদালত দিপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সামসুজ্জোহা জানান, দুপক্ষের যুক্তিতর্ক শুনে আলাদত সন্তুষ্ট হয়ে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুর জামিন আবেদন মঞ্জুর করেছেন। তিনি আরও জানান, আদালতের আদেশ কারাগারে পৌঁছালে কারাগার থেকে মুক্তি পাবে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ