• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কিশোরগঞ্জে প্রধান শিক্ষক ও অফিস সহকারির পদত্যাগের দাবিতে মানববন্ধন 

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর কিশোরগঞ্জের খিলালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম ও অফিস সহকারি রাশেনুরজামানের পদত্যাগের এক দফা দাবিতে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও অনশন কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য দেন, ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাইয়ম, জাহারুল ও নবম শ্রেণীর সাহিদ ইসলাম প্রমুখ।এসময় তারা এক দফা দাবি তুলে প্রধান শিক্ষক ও অফিস সহকারির বিচারসহ অতিদ্রুত পদত্যাগ দাবি করেন। তা বাস্তবায়ন না হলে এ আন্দোলন অব্যাহত থাকার কথা জানান। তারা আরো বলেন, আমরা তাদের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করলে গত ২ সেপ্টেম্বর প্রধান শিক্ষককের হুকুমে অফিস সহকারি রাশেনুরজামান ও তার ভাই আমাদের তিন সহপাটিকে (ছাত্র) বেধড়ক মারপিট করেন। আমরা এর বিচার দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ