• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জয়পুরহাট জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধি।। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তা’য়ালার সন্তোষ্টি লাভ  -এই লক্ষ্যকে সামনে রেখে জয়পুরহাটে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের আমদই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ  অনুষ্ঠিত হয়।
আমদই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সুলতান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির ডাঃ ফজলুর রহমান সাইদ।  অন্যানের মধ্যে বক্তৃতা করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশীদ, সংগঠনটির জেলা যুব বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান, শহর শাখার আমির আনোয়ার হোসেন, সদর উপজেলার নায়েবে আমির মওলানা শাহ আলম, সদর উপজেলার আমির ইমরান হোসেন, বম্বু ইউনিয়ন আমির ইসমাইল হোসেন, ছাত্র শিবির নেতা ফরহাদ হোসেন প্রমূখ।
বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের অমানবিক জুলুম নির্যাতনের বর্ণনা দিয়ে  বক্তৃারা বলেন, আসমান-জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই  আলোকে এ দেশে ধর্ম-বর্ন নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে জামায়েত ইসলাম বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ