• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সমন্বয়কদের বিভাজনের ষড়যন্ত্র চলছে- মাহিন সরকার

জয়পুরহাট প্রতিনিধি।। ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিভাজনে ফ্যাসিস্ট সরকারের ফেলে যাওয়া তাদের এদেশীয় দোসর ও আন্তর্জাতিক বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্রের  চেষ্টা করছে।  দেশ ও জাতি গঠনের লক্ষ্যে সে দিকে  সতর্ক থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে  দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলন্ঠিত হওয়ার আশংকা রয়েছে।’

গণ অভ্যুত্থানের সময় শহীদ ও আহতদের  পরিবার, ছাত্র ও নাগরিকদের সাথে  মতবিনিময় সভায় একথা বলেন কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। শুক্রবার (১৩ সেপ্টেম্বর)  বিকালে জয়পুরহাট শহীদ ডা: আবুল কাশেম ময়দানে ও এর আগে দুপুরে  জেলা শিল্পকলা একাডেমিতে  অনুষ্ঠিত মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিনিধি মাহিন সরকার ছাড়াও অন্যানের মধ্যে বক্তৃতা করেন – কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম সহ অন্যান্য সমন্বয়কগন ।  এ সময় অনুস্ঠিত ওই  মতবিনিময় সভায় জয়পুরহাটে নিহত এবং আহত পরিবারের সদস্যরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরুন দেয়ার জন্য সরকারের নিকট দাবী জানান বক্তারা। অনুষ্ঠান শেষে জয়পুরহাট জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে দেখা করে খোঁজ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ