• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় রেলওয়ে মুর্তজা মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন প্রকৌশলী (পিই) মো. জাহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক মোহাম্মদ মারুফ।

সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর রেলওয়ে কারখানার সহকারী উৎপাদন প্রকৌশলী ও  জেনারেল পার্সোনেল অফিসার (জেপিও) মো. আব্দুল রহিম ও সহকারী প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম প্রমুখ।

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়  ৫১টি ইভেন্টে শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন প্রকৌশলী জাহিদ হাসান বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম ও আবিদ রশিদ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ