• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুরে হিন্দু ধর্মাবলম্বী মোটর শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে কর্মরত হিন্দু ধর্মাবলম্বী মোটর শ্রমিকদের মাঝে উৎসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৫টায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এই বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শুরা সদস্য ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
বিশেষ অতিথি ছিলেন কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৈয়দপুর শহর সভাপতি আব্দুল মোমেন, সহ-সভাপতি জুলফিকার আলী, সেক্রেটারি জুনায়েদ আহমেদ প্রমুখ।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৈয়দপুর বাস টার্মিনাল শাখার সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেডারেশনের সৈয়দপুর পৌর ৬ নং ওয়ার্ড সেক্রেটারি লিটন পাটোয়ারী।
বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের (২২০) সদস্য ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়ন পরিষদের মেম্বার রবিন্দ্র নাথ চন্দ্রসহ হিন্দু ধর্মাবলম্বী কয়েকজন শ্রমিক। অনুষ্ঠানে ৪৯ জন সদস্যের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ