• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুরে দুস্থদের মাঝে চাল ও মন্ডপের জন্য আর্থিক সহায়তা প্রদান 

সিসি নিউজ।। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার পক্ষ থেকে দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া পূজামন্ডপ কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকাল ৫ টায় পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ সমিতির সভাপতি এ্যাড. তুষার কান্তি রায়, সহ সভাপতি টিকেন্দ্র নাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক সুমিত কুমার আগারওয়ালা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, হিসাব রক্ষক আবু তাহের প্রমুখ।
উৎসব উপহার হিসেবে পৌর এলাকার ১৬ টি পূজামন্ডপের জন্য ২ হাজার টাকা এবং এর  আওতাধীন প্রায় ৪৫০ জন নারী পুরুষের হাতে ১০ কেজি করে চাল তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ