• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারী কারাগারের হাজতির মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীতে জাহিদুল ইসলাম (৪০) নামের এক হাজতির (৩১২৮/২৪) মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্র জানায়, হাজতি জাহিদুল ইসলাম জেলার ডিমলা উপজেলার নওশাদ আলীর ছেলে। বিচারাধীন একটি মাদক মামলায় দুই মাস ধরে কারাগারে ছিলেন। জেল সুপার মো. রফিকুল ইসলাম জানান, হাজতি জাহিদুল ইসলামের শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে প্রায় ১০ দিন ধরে অসুস্থ ছিলেন। কারাগার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সোমবার সকাল ১১টার দিকে অবস্থার অবনতি হলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ