• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

সিসি নিউজ ডেস্ক।। রংপুর থেকে গ্রেপ্তার হলেন কুড়িগ্রামের আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমান সাজু (৪৯)। আজ সোমবার শহরের সড়ক ও জনপথ অফিসের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

কুড়িগ্রাম ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান সাজু কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সড়ক ও জনপথ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডসহ কয়েকটি দপ্তরে তাঁর শক্ত বিচরণ ছিল। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুড়িগ্রামে নিহত শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে রংপুর শহরে বিভিন্ন সময় তাঁকে দেখা যেত বলে তাঁর ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে।

ওসি বজলার রহমান বলেন, ‘আমি নিজে একটি টিম নিয়ে রংপুর থেকে সাজুকে গ্রেপ্তার করে কুড়িগ্রামে নিয়ে এসেছি। তাঁকে কুড়িগ্রাম সদর থানাহাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার তথ্য-উপাত্ত যাচাই করে আগামীকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ