• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নীলফামারীতে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীতে শ্রমিক দিবসে নির্মানাধীন ৬তলা ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বিকেল ৫টা দিকে উত্তরা ইপিজেডের নির্মানাধীন একটি ভবনে।

নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, নীলফামারীর উত্তরা ইপিজেডের বেপজার নির্মানাধীন ভবনের ষষ্ঠতলার সাটারিং খুলতে গিয়ে ছাদ থেকে বেলাল নামের ওই শ্রমিক নীচে পড়ে যায়। এতে বুকে ও মাথায় গুরুতর আহত হয়।

এ সময় অন্যান্য শ্রমিকরা আহত শ্রমিক বেলালকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জানা যায়, উত্তরা ইপিজেড বেপজার নির্মানাধীন ভবনটির নির্মান কাজের জন্য টেন্ডার পায় “সিবিএল” নামক প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠান কর্তৃক নিয়োজিত সাইট ইঞ্জিনিয়ার কামাল হোসেনের ৪ জন শ্রমিক ভবনটির ষষ্ঠ তলার ছাদের সাটারিং খুলতে গেলে উক্ত দূর্ঘনার ঘটনাটি ঘটে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ