• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বিএনপি নেতার গুদামে ১১৯ বস্তা সরকারি চাল

সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহাবুল ইসলাম সাবু নামের এক বিএনপি নেতার গুদাম থেকে ১১৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) বেলা ২টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারের একটি গুদাম থেকে চালগুলো উদ্ধার করে প্রশাসন।

শাহাবুল ইসলাম উপজেলার কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্যসচিব। তিনি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত করে রেখেছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তাঁর গুদামে মজুত করে রাখেন। ৬ মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন থানা-পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ১১৯ বস্তা চাল এবং সরকারি খাদ্যগুদামের বেশ কিছু খালি বস্তা জব্দ করেন তারা। এ সময় অবৈধভাবে চাল কেনা ও মজুত করার দায়ে গুদামের মালিক শাহাবুল ইসলামকে আটক করা হয়। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান। চালগুলো জব্দ করে উপজেলা সরকারি খাদ্যগুদামে রাখা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত চালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ