• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন |

নীলফামারীর যুবলীগ নেতা শাহিদ মাহমুদ কারাগারে

সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা যুবলীগের সাধারণ স¤পাদক শাহিদ মাহমুদকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মোশাররফ হোসেন। এরপর বিকালে তাকে কারাগারে পাঠানো হয়।
২০২৪ সালের ৫ আগস্টের পর দুটি হত্যাসহ পাঁচটি মামলা দায়ের হলে আত্মগোপনে যান ওই যুবলীগ নেতা শাহিদ মাহমুদ। এরপর গত রবিবার রাতে তাঁকে রংপুর নগরীর ধাপ লালকুঠির একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্টের পর দুটি হত্যাসহ ছাত্র জনতার ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের হয়। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন। গত রবিবার রাত সাড়ে তিনটার দিকে রংপুরের ধাপ লালকুঠি এলাকার একটি ভাড়া বাসা থেকে মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে ভাঙচুরের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে বিকালে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। শাহিদ মাহমুদ নীলফামারী শহরের থানাপাড়ার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিৎ করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন,‘সোমবার আদালতে হাজির করা হলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এরপর বিকালে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে অন্যান্য মামলায় তাঁকে শোন অ্যারেস্টের আবেদন করা হবে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ