• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন |

নীলফামারী-১ আসনে লড়ছেন জমিয়ত মহাসচিব আফেন্দী

সিসি নিউজ।। নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনে লড়ছেন জমিয়ত মহাসচিব আফেন্দী নীলফামারী প্রতিনিধি নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে বিএনপি জোটের হয়ে লড়বেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলটির মহাসচিব এ ঘোষনা দেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আনন্দে ফেটে পড়ে দুই উপজেলার সাধারণ মানুষ। তবে বিএনপির নেতা কর্মীদের মাঝে হতাশা ছড়িয়ে পড়ে। তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কারন এ আসনে বিএনপির প্রার্থী হিসাবে গত কিছু দিন ধরে গণসংযোগ করে আসছিলেন তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তার প্রাথমিক দলীয় মনোনয়ন না হওয়ার তার নিজ দলের মধ্যে এ মিশ্র প্রতিক্রিয়া। তবে বিএনপির একাধিক নেতা জানান, জোটের কারনে এ আসনটি জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি আল্লাহর শুকরিয়া আদায় করে জানান, তিনি নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি নির্বাচিত হলে শতভাগ দুর্নীতি মুক্ত প্রশাসন ও সমাজ গঠনে অবদান রাখবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ