• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলায় এমপি’র দুঃখপ্রকাশ

সিসি নিউজ ডেস্ক।। জাতীয় সংসদে জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এমপি ও সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল মুনতাকিম।

এ বিষয়ে মোবাইল ফোনে কথা হয় এমপি আব্দুল মুনতাকিমের সাথে। তিনি সিসি নিউজকে বলেন, ‘আমার বাবা বেঁচে আছেন। রোববার সংসদ অধিবেশনে আসলে বলতে চেয়েছিলাম—মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আমার দাদা ও চাচা। বাবা আব্দুল কাদের সৈয়দী ও দাদা আব্দুল জব্বারের বিষয়ে সংসদে দেওয়া বক্তব্যটি মুখ ফসকে বের হয়েছে- যার জন্য আমি দুঃখিত। এ জন্য দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

এর আগে গত রোববার সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আব্দুল মুনতাকিম বলেন, ‘আমার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন।’ বক্তব্যে তাঁর পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা থাকার দাবিও করেন তিনি। তাঁর এ বক্তব্যটি গণমাধ্যমে প্রকাশ হওয়ায় সারা দেশে সমালোচনা শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ