
সিসি নিউজ।। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মহাশালীতে দেশের ৫১তম পাবলিক বিশ্ববিদ্যালয় ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহাশালীর নির্ধারণ করা প্রায় ৮৬ একর জমিতে প্রশাসনিক প্রক্রিয়া ও জমি অধিগ্রহণ সংক্রান্ত প্রাথমিক কার্যক্রম সমাপ্তির পর আনুষ্ঠানিকভাবে এই ফলক উন্মোচন করা হয়। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই বিশ্ববিদ্যালয় উদ্বোধনের মাধ্যমে ঠাকুরগাঁওসহ পুরো উত্তরবঙ্গের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হলো।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের তরুণ প্রজন্মের উচ্চশিক্ষা নিশ্চিতকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে। গুণগত শিক্ষা ও গবেষণার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিশ্ববিদ্যালয়ের সকল সদস্য, জেলা প্রশাসক, জেলা পুলিশ, ও সুশীল সমাজের সকলে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য প্রদান ও জনগণের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর ২টার দিকে মহামান্য রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্যে ঠাকুরগাঁও ত্যাগ করবেন।