• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইলিশ হামার মুখোত চড়বে না

Elisআফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর): ইলিশ এখন হামার মুখোত  চড়বে না, বড়লোক ছাড়া কে কিনবে এতো টাকা দিয়া ইলিশ মাছ। কথাগুলো বলছিলেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বাসিন্দা মনছুর আলী। একই কথা বলেন, মাছ কিনতে আসা বারকোনা গ্রামের জব্বার মিয়া, কানাহার গ্রামের রবিউল ইসলামসহ বিভিন্ন এলাকার আগত মানুষ। তিনি শনিবার ফুলবাড়ী পৌর বাজারে ১লা বৈশাখ উৎসব আসতে না আসতেই ইলিশের দাম ক্রমান্বয়ে বেড়ে চলেছে।
সিলভারকাপ মাছ কিনে উপরোক্ত কথা বলেন। পহেলা বৈশাখ সামনে রেখে শনিবার ফুলবাড়ী বাজারে ইলিশের দাম এতোই উচ্চ ছিল যে, নিম্ন ও মধ্যবৃত্ত আয়ের মানুষদের কেনা অসম্ভব। তাই অনেকে ইলিশ কিনতে এসে অবশেষে অন্যান্য মাছ নিয়ে বাড়ী ফিরে। বাজার ঘুরে দেখা যায়, ফুলবাড়ী পৌর বাজারে ১ কেজি ওজনের এক একটি ইলিশ বিক্রি হয়েছে ৪০০ থেকে ৫০০ টাকা । এমনকি ছোট ইলিশগুলোও বিক্রি হয়েছে ৩০০ টাকা থেকে ২৫০ টাকা কেজি। তাছাড়া দেশী প্রজাতির রুই, কাতল এর দাম ছিল ৫০০ থেকে ৬০০ টাকা কেজি। পুকুরে চাষ করা পাঙ্গাস, সিলভরকাপ, মিনারকাপ মাছও বিক্রি হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে। তাই মাছে ভাতে বাঙালির পান্তা ইলিশ খাওয়ার ইচ্ছা থাকলেও অনেকের ভাগ্যে জোটেনি। একই সঙ্গে অন্যান্য ডিম, মাংসের দামও ছিল অন্যান্যদের দিনের তুলনায় অনেক চড়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ