• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নাটোরে দু’গ্রুপের সংঘর্ষে মন্ত্রীর দ্রুত স্থান ত্যাগ

Natorনাটোর: নাটোরের বিলদহর বাজার এলাকায় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে বুধবার আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর প্রতিমন্ত্রী পলক দ্রুত এলাকা ত্যাগ করেন। বর্তমানে এলাকায় উভয় গ্রুপ পাল্টাপাল্টি অবস্থান নেয়ায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, সিংড়ার বিলদহর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের জন্য যান জুনাইদ আহমেদ পলক। এ সময় আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা রুহুল আমিনের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ২ জন আহত হন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, সিংড়ার বিলদহরে একটি অনাকাংখিত ঘটনার খবর শুনে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ