• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

পুলিশ সার্জেন্টের ওপর যুবলীগ-ছাত্রলীগের হামলা

23107_bmচট্টগ্রাম: কালো গ্লাসের গাড়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় যুবলীগ- ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়েছে পুলিশ। সোমবার দুপুরে সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন বার আউলিয়া পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মনিরুল ইসলাম। আহত মনিরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কালো গ্লাসের গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু হয়। ভাটিয়ারি এলাকায় অভিযান চলাকালে ওই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা এবং সাবেক চেয়ারম্যান  ইসহাকের ছেলে রবিউলের গাড়ি আটক করে পুলিশ। গাড়ি আটক করায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে রবিউল। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত রবিউল পুলিশকে বিভিন্ন ধরণের হুমকি ধমকি দেন। ঘটনার কিছুক্ষণ পরে মোবাইল  ফোনে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের ডেকে এনে পুলিশের উপর হামলা চালায় রবিউল। এতে ফাঁড়ির সার্জেন্ট মনিরুল ইসলাম গুরুতর আহত হন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ