• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে অগ্নিকান্ড ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

Agunসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়ায় সৃষ্ট অগ্নিকান্ডে স্কুল শিক্ষক এক পরিবারে প্রায় ৫লাখ টাকার মালামাল  পুড়ে গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আল মামুন সরকারের বাসায় এ অগ্নিকান্ড সংঘটিত হয়। ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন খালিশা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মিজানুর রহমান। তাদেরই রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পরে পার্শ্ববর্তী তিনটি কক্ষে। আগুনে ঘরের ফ্রিজ, টিভি, আসবাবপত্র, নগদ টাকাসহ প্রায় ৫লাখ টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্ত্বে আনে। অগ্নিকান্ডের সময় ওই পরিবারের দম্পতি বাসায় ছিলেন না।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াদুদ হোসেন সিসি নিউজকে জানান, শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ