• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

রাজধানীতে ধর্ষণ চেষ্টায় সপ্তম শ্রেণী ছাত্রীর মৃত্যু

dorsonঢাকা: রাজধানীর কাফরুল থানাধীন কচুক্ষেতে এলাকায় মাজেদা (১৬) নামে এক শিশুকে ধর্ষণ চেষ্টায় হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত কিশোরীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইতনা থানায়। তার বাবার নাম জামাল উদ্দিন। বর্তমানে সে ১০৮৫ হাবিউল্লা রোড, কচুক্ষেত এলাকায় থাকতো।

এ ব্যাপারে নিহতের বড় ভাই কবির হোসেন  জানান, আমার বোন সপ্তম শ্রেণীর ছাত্রী। আমার মা বিভিন্ন বাসায় বুয়ার কাজ করেন। তিনি বুধবার দুপুরে বাসায় ছিলেন না। এ সুযোগে পাশের বাড়ির মুজিবুর (২০) আমার বোন মাজেদাকে ধরে ঘরে নিয়ে দরজা আটকে দেয়।

তিনি বলেন, এ সময় চিৎকার শুনে আমরা ছুঁটে গিয়ে ঘরের দরজা ভেঙে আমার বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করি। আর ওই ঘরে মুজিবুরকেও পাই। ঘরের সব আসবাবপত্র ছড়ানো ছিটানো ছিলো। আর মুজিবুরের হাতে একটা ছুরি ছিলো।

আমার বোন মাজেদাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম  বলেন, মূলত অসামাজিক কাজ করতেই ওই যুবক নিহত শিশুকে নিয়ে ঘরে প্রবেশ করে। এতে ওই শিশু বাঁধা দিলে এক পর্যায়ে সে অচেতন হয়ে যায়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, শিশু মাজেদা ধর্ষণের শিকার কিনা তা বের করতে ময়না তদন্ত রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এ ঘটনায় অভিযুক্ত যুবক পুলিশের কাছে আটক আছে বলেও তিনি জানান।

উৎসঃ   বাংলানিউজ২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ