• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

মন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি: খানসামায় শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

Fijarসিসিনিউজ: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ‘কটূক্তি’ করার অভিযোগে দিনাজপুরের খানসামা উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন স্বাক্ষরিত এক আদেশে সালামকে বরখাস্ত করার কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, গত ১৪ জুন সালাম খানসামা উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসাবে যোগ দেন। পরে ওই উপজেলার শিক্ষকরা সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি মন্ত্রীর নামে কটূক্তি ও তাচ্ছিল্য করেন।
একজন দায়িত্বশীল কর্মকর্তার মুখে এ ধরনের কটুক্তি গুরুতর অপরাধ বিধায় তাকে ২০ জুলাই থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
আব্দুস সালাম বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরাকী ভাতা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ